NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস? বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার জুলাইযোদ্ধা আজিজুরের জীবনসংগ্রামের গল্প শুনলেন প্রধানমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ৭৩তম জন্মদিনে ববিতা, ফিরে দেখা রুপালি পর্দার সোনালি পথচলা বিশ্বকাপ ‘বিক্রি’ বিতর্কে অবশেষে মুখ খুললেন ফিফা সভাপতি
Logo
logo

বিদেশীরা চীনকে উপলব্ধি করতে পারবেন; চীনা ভাষা ভিডিও ফেস্টিভালে শেন হাই সিয়ুং


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০১:২৮ পিএম

বিদেশীরা চীনকে উপলব্ধি করতে পারবেন; চীনা ভাষা ভিডিও ফেস্টিভালে শেন হাই সিয়ুং

 

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চতুর্থ চীনা ভাষা ভিডিও ফেস্টিভাল ২৩ এপ্রিল জাতিসংঘের জেনিভা কার্যালয়ের প্যালেস অব ন্যাশন্স-এ আয়োজিত হয়। সিএমজি, জাতিসংঘের জেনিভা কার্যালয়, জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী কার্যালয়, এবং সুইজার‍ল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদলের যৌথ উদ্যোগে এ ফেস্টিভাল আয়োজিত হয়। 

চীনের উপ-প্রচারমন্ত্রী ও সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ুং এ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও-বার্তায় বলেন,আমরা চলতি বছর চীনা ভাষা ভিডিও ফেস্টিভালের থিম ঠিক করেছি ‘যৌবন’ এবং বিশ্বজুড়ে চীনা সংস্কৃতিকে ভালোবাসে এমন বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছি। আমরা ভিডিওকে একটি মাধ্যম হিসাবে ব্যবহার করবো, সংস্কৃতিকে সেতু হিসেবে; প্রাণবন্ত তারুণ্য ও বহু সংস্কৃতির অসীম আকর্ষণকে ফোকাস করবো, ভাষা ও ভিডিও-র মাধ্যমে যোগাযোগের সেতু তৈরি করবো। আশা করা যায়, এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি বিদেশী তরুণ-তরুণী চীনে আসবেন এবং নতুন যুগের সত্যিকারের, ত্রিমাত্রিক ও সার্বিক চীনকে উপলব্ধি করতে পারবেন।”

জাতিসংঘের জেনিভা কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া অনুষ্ঠানে বলেন, “আজ সবাই এখানে মিলিত হয়ে যৌথভাবে বিশ্ব সংস্কৃতির সমৃদ্ধি ও বৈচিত্র্য উপভোগ করছি। ভাষা শুধু বিনিময়ের পদ্ধতি নয়, বরং তা জ্ঞান ছড়িয়ে দেয়া ও মানুষে মানুষে সংযোগ সৃষ্টির সেতুও বটে। চলতি বছরের অনুষ্ঠানের থিম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আজ, আমরা আবারও, চীনা ভাষা ও শিল্পের আকর্ষণ অনুভব করছি।” 

জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী কার্যালয় ও সুইজার‍ল্যান্ডে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা প্রতিনিধি ছেন সুই অনুষ্ঠানে বলেন, “আমাদের সমান, সহনশীল ও বন্ধুত্বপূর্ণ দৃষ্টিকোণ থেকে ভিন্ন সভ্যতাকে দেখতে হবে; বিভিন্ন সভ্যতার মধ্যে সুষম সহাবস্থান ত্বরান্বিত করতে হবে। আশা করি, এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই চীনা সংস্কৃতির আকর্ষণ অনুভব করতে পারবেন, সংস্কৃতির মাধ্যমে উপলব্ধি ও বিনিময় ত্বরান্বিত করবেন, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ায় আরও বেশি যৌবনের বুদ্ধি যোগাতে সক্ষম হবেন।”
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।