NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

এশিয়া কাপ হবে আমিরাতেই


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৬:১১ এএম

>
এশিয়া কাপ হবে আমিরাতেই

এশিয়া কাপের আর বাকি আছে মাত্র ৩৬ দিন। এবারের আসরটা শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দেশটির চলমান সংকটের কারণে তা আর হচ্ছে না। গুঞ্জন ছিল এবারের এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরটা সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ার। 

অবশেষে সে গুঞ্জনটাই সত্যি হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন বিষয়টি।

গতকাল বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার পর এই কথা জানান বিসিসিআই প্রধান। বলেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’ 

শ্রীলঙ্কার আয়োজন অনিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের। তবে সৌরভের কথাতেই পরিষ্কার হয়ে গেল, বৃষ্টির কারণেই সেটা হচ্ছে না আর।

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানায়, এ বছরের এশিয়া কাপ আয়োজন করতে পারছে না লঙ্কানরা। দেশটিতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই যে এই অপারগতা, তা বলাই বাহুল্য।

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে হওয়ায় এবারের এশিয়া কাপও হওয়ার কথা টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা এই টুর্নামেন্ট।

উল্লেখ্য, এশিয়ান শ্রেষ্ঠত্বের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সেবার বাংলাদেশকে ফাইনালে হারিয়ে শিরোপা জেতে রোহিত শর্মার দল। এর আগে ২০১৬ সালের আসরেও ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও ভারতের কাছে হেরেই শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল বাংলাদেশের। শেষ চার আসরের তিন বারই ফাইনাল খেলেছে বাংলাদেশ, যদিও শিরোপার দেখা পায়নি এক বারও।