NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

কোরবানির ঈদ সামনে রেখে ব্রা‌জিল‌কে গরু পাঠানোর অনু‌রোধ ক‌রে‌ছে বাংলা‌দেশ


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৪, ০১:৪৩ এএম

কোরবানির ঈদ সামনে রেখে ব্রা‌জিল‌কে গরু পাঠানোর অনু‌রোধ ক‌রে‌ছে বাংলা‌দেশ

কোরবানির ঈদ সামনে রেখে ব্রা‌জিল‌কে গরু পাঠানোর অনু‌রোধ ক‌রে‌ছে বাংলা‌দেশ। দূরত্ব বি‌বেচনায় বিষয়‌টি জ‌টিল। ত‌বে চাই‌লে এটি সম্ভব ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠা‌নে এসব কথা জানান ব্রা‌জি‌লের রাষ্ট্রদূত।

 

ব্রা‌জি‌লের রাষ্ট্রদূত ব‌লেন, বাংলাদেশে মাংস খাতের বিশাল সম্ভাবনা আছে ব্রাজিলের। ব্রাজিল গরুর মাংস রপ্তানি করে থাকে। এটা বাংলাদেশের সঙ্গে একটি ভালো বাণিজ্য হতে পারে। এর মধ্য দিয়ে উভয় পক্ষই লাভবান হবে।

ব্রাজিল থেকে বাংলাদেশের ভৌগোলিক দূরত্ব অনেক বেশি। সেখান থেকে জীবন্ত গরু আনা কঠিন ও জটিল হলেও অসম্ভব নয়।

 

গত ৭-৮ এপ্রিল ঢাকা সফর ক‌রেন ব্রা‌জি‌লের পররাষ্ট্রমন্ত্রী মাউ‌রো ভি‌য়েরা। সে সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ব্রা‌জি‌লের পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে বৈঠক ক‌রে আগামী কোরবানি ঈদ সামনে রেখে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কি না সে বিষয়টি বি‌বেচনার জন্য অনুরোধ করেন।

 

 

চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল সফ‌রের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির প্রেসিডেন্ট লুলা।

প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর প্রস‌ঙ্গে রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ব‌লেন, জুলাই‌য়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রাজিল যা‌বেন। তি‌নি জি-২০ সম্মেলনের আগে ব্রাজিল সফর কর‌বেন। যদি তিনি ব্রাজিল যান, তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি, তা হয়তো স্বাক্ষর হতে পারে।