NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০৩:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলে তুরস্ক জানিয়েছে, ওয়াশিংটনের বার্ষিক প্রতিবেদনে গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলার প্রকৃত চিত্র উঠে আসেনি।

এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় গাজায় চলমান নৃশংস হামলার চিত্র মার্কিন প্রতিবেদনে উঠে না আসায় উদ্বেগ প্রকাশ করে।

 

বলা হয়েছে, মার্কিন প্রতিবেদনটি রাজনৈতিকভাবে প্রভাবিত ও প্রকৃত ঘটনা থেকে অনেক দূরে। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি পরিহারেরও আহ্বান জানানো হয়েছে।

যদিও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় ইস্যুতে দ্বিমুখী নীতির
অভিযোগ অস্বীকার করেন।

 

এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্তকরণ, জ্বালানি ও বিদ্যুৎখাতে সহায়তা বৃদ্ধিসহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান। ইরানি প্রেসিডেন্টের তিন দিনের পাকিস্তান সফর শেষে বুধবার (২৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে।

 

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরকালে দুই দেশের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত আটটি চুক্তি সই হয়েছে। তবে ইরানের সঙ্গে পাকিস্তানের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে তারা।