NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০৯:২৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের জন্য বিশ্বের সবচেয়ে গতি মানব উসাইন বোল্টকে শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করেছে আইসিসি।

জ্যামাইকার স্প্রিন্টার হিসেবেই বিশ্বখ্যাত বোল্ট। এখনও তিনি বিশ্বের দ্রুততম মানুষ। অ্যাথলেট হিসাবে পরিচিত হলেও ক্রিকেটের প্রতি বোল্টের ভালবাসা ছোটবেলা থেকেই। স্প্রিন্টার না হলে হয়তো ক্রিকেটারই হতেন তিনি।

 

তবে এবার ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকার দারুণ একটি উপলক্ষ পেয়ে গেলেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হলেন উসাইন বোল্ট। বুধবার আইসিসি আনুষ্ঠানিকভাবে বিশ্বের দ্রুততম মানুষের নাম ঘোষণা করে।

একসময় পাকিস্তানের ওয়াকার ইউনুসকে নিজের অধিনায়ক নির্বাচিত করেছিলেন। এরপর এক সময় হয়ে ওঠেন ব্রায়ান লারার দারুণ এক ভক্ত। সর্বশেষ আরেক ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল হয়ে ওঠেন উসাইন বোল্টের বন্ধু। তাকেই ক্রিকেটের দূত হিসেবে বেছে নিলো আইসিসি।

 

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রবাসির কাছে ক্রিকেটকে তুলে ধরতেই ২০১৬ রিও অলিম্পিকে তিনটি সোনাজয়ী অ্যাথলেটকে দূত হিসাবে বেছে নেয় আইসিসি।

 

বোল্ট নিজেও বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপের মধ্য দিয়ে মার্কিনীদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি করা সম্ভব হবে। তাহলে এই দেশটিও ক্রিকেটে দ্রুত উঠে আসবে।

 

শুভেচ্ছা দূত হওয়ার পর বোল্ট বলেন, ‘আমি রোমাঞ্চিত এমন একটি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হতে পেরে। ক্যারিবিয়ান থেকে এসেছি, যেখানে ক্রিকেট জীবনেরই একটি অংশ। এই খেলাটি সব সময়ই আমার হৃদয়ের একটি বিশেষ জায়গা দখল করে রাখে। এ ধরনের প্রেস্টিজিয়াস টুর্নামেন্টের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’