NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

বিশ্রামের পর লিটনের ব্যাটে রান


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ১২:৫৫ এএম

বিশ্রামের পর লিটনের ব্যাটে রান

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পর আবাহনীর কাছ থেকে বিশ্রামে চেয়ে নিয়েছিলেন লিটন দাস। দলটির কোচ খালেদ মাহমুদ সুজনই জানিয়েছিলেন লিটনের বিশ্রামের কথা। বিশ্রাম শেষে দুই ম্যাচ পর ফিরে রানের দেখা পেয়েছেন এই ব্যাটার।

আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনীর পাঁচ উইকেটে জয়ের পথে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছেন লিটন।

তাঁর ১০৬ বলের ইনিংসটি ৭টি চারে সাজানো। আগে ব্যাটিং করে ১৭৮ রানে অলআউট হয় তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের প্রাইম ব্যাংক।

 

বড় রানের দেখা পাননি তামিম। তাসকিন আহমেদের বলে একরান করে তানভীর ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন জাকির হাসান। এছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৪ রান। আবাহনীর হয়ে শরিফুল ইসলাম তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন, তানভীর ও মোসাদ্দেক হোসেন সৈকত।

 

ছোট লক্ষ্য ১১.৩ ওভার হাতে রেখে তাড়া করে ফেলে আবাহনী। এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামা লিটন শেষ পর্যন্ত থেকে ম্যাচ শেষ করেন। এনামুল ও নাজমুল হোসেন শান্ত ২২ রান করে করেন। ঝোড়ো ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। ২৭ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে এলবিডব্লু হন তাওহিদ।