NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

বড় জয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ১১:০৩ এএম

বড় জয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

প্রথম টি-টোয়েন্টি হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে গতকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে সিরিজে ফিরেছে কিউইরা।

 

আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। মার্ক চ্যাপম্যানের অপরাজিত অনবদ্য ৮৭ রানের ইনিংসে ১০ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে ফেলে নিউজিল্যান্ড।

 

 

ছোট ছোট কয়েকটা ইনিংসের সঙ্গে পাকিস্তান বড় সংগ্রহ পায় মূলত শাদাব খানের ঝোড়ো ব্যাটিংয়ে। সাইম আইয়ুব ৩২, বাবর আজম ৩৭, রিটায়ার্ড হার্ট হওয়ার আগে মোহাম্মদ রিজওয়ান ২২, শাদাব ৪০ ও অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন ইরফান খান। 

 

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন লেগ স্পিনার ঈশ সৌদি। লক্ষ্য তাড়ায় কিউইদের প্রথম সারির চার ব্যাটারই রান পেয়েছেন।

টিম রবিনসন ২৭, টিম শেইফার্ট ২১, ডিন ফক্সক্রফট ৩১ ও চ্যাপম্যান অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন। ৪২ বলের ইনিংসে ৯ চার ৪টি ছক্কা মারেন চ্যাপম্যান।