NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৪, ১০:০০ পিএম

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি

জোড়া গোল নিজে করলেন লিওনেল মেসি। দলের অন্য গোলটির অ্যাসিস্টও তিনি। মেসির জাদুকরী এই নৈপুণ্যে মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। 
নতুন মৌসুমের শুরুটা স্বপ্নের মতো কাটছে আর্জেন্টাইন তারকার।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ খেলে ৯টি গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন আটটি। ২০১৬ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসে মৌসুমের শুরুর ৬ ম্যাচের প্রতিটিতে অন্তত একটি গোল করেছেন মেসি।
ন্যাশভিলের বিপক্ষে খেলার এগারো মিনিটে গোল উৎসবের শুরু করেন লিওনেল মেসি। বার্সেলোনার সাবেক সতীর্থ উরুগুয়ে ফরোয়ার্ড লুই সুয়ারেসের অ্যাসিস্টে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা।
প্রথমে তাঁর শট আটকে দিয়েছিলেন ন্যাশভিলের গোলরক্ষক। কিন্তু ফিরতি বল পেয়ে লুই সুয়ারেস আবার বাড়ান মেসির দিকে। এবার আর বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি মেসির।
মেসির এই গোলেই সমতা ফেরায় জেরার্দো তাতা মার্তিনোর দল।
খেলার দ্বিতীয় মিনিটে ফ্রাংকো নেগরির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল মায়ামি। ওই গোল শোধ দিয়ে মাঝবিরতির আগেই ২-১ গোলে এগিয়েও যায় মায়ামি। খেলার ৩৯ মিনিটে মায়ামির হয়ে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার আরেক সাবেক তারকা সের্হিয়ো বুশকেত্স। মেসির অ্যাসিস্টে বল জালে জড়ান স্প্যানিশ তারকা। এরপর খেলার একেবারে শেষ দিকে মেসির ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করলে জয়টা নিশ্চিত হয়ে যায় মায়ামির।
৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আর্জেন্টাইন তারকা। 
ন্যাশভিলের বিপক্ষে জিতে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে ডেভিড বেকহামের দল। ১০ ম্যাচ খেলে ইন্টার মায়ামির অর্জন ১৮ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রেড বুলসের অর্জন ১৬ পয়েন্ট।