NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ইউরোপা থেকে বিদায়ে লিগে মনোযোগ লিভারপুলের


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৪, ১১:৫৬ পিএম

ইউরোপা থেকে বিদায়ে লিগে মনোযোগ লিভারপুলের

লিপারপুলের সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল ঘরের মাঠে প্রথম লেগেই। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গত রাতে দ্বিতীয় লেগে আতালান্তার মাঠে ১-০ গোলের জয়ও তাই ইউরোপা লিগ থেকে লিভারপুলের বিদায় ঠেকাতে পারেনি।

তবে মৌসুমের তো এখানেই শেষ নয়।

তাই ভেঙে না পড়ে ক্লপ ইউরোপা লিগের বিদায় থেকে অনুপ্রেরণা খুঁজছেন, 'নিজেদের কাজ অনেক কঠিন বানিয়ে ফেলেছিলাম আমরা (প্রথম লেগের পর)। তবে অনেক দিনের মধ্যে এই খেলাটা আমার ভালো লেগেছে। ছেলেরা যে নিবেদন, তাড়না ও শক্তি দেখিয়েছে, তা সত্যিই অসাধারণ।'

 

দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতেই মোহামেদ সালাহর পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল।

তাতে নাটকীয় কিছু একটার সম্ভাবনা উঁকি দিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। তবে এই মৌসুম শেষের আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে রাখা ক্লপ জানিয়েছেন, এখন সব মনোযোগ লিগে দিতে পারবে তাঁর দল।

 

লিভারপুল কোচ বলছিলেন, 'মিশ্র অনুভূতি এখন। অবশ্যই আমাদের চাওয়া ছিল ডাবলিনে যাওয়া (ইউরোপা লিগের ফাইনালে)।

তা হয়নি। খুবই হতাশ যে আমরা সেখানে যেতে পারিনি। তবে আমরা ভেঙে পড়িনি বা ক্ষুব্ধ নই। এখন একটিই প্রতিযোগিতা আছে আমাদের জন্য। আমরা সব মনোযোগ প্রিমিয়ার লিগে দিতে পারি এবং সেটিই আমরা করব।
'

 

প্রিমিয়ার লিগেও নিজেদের কাজটা কঠিন বানিয়ে রেখেছে লিভারপুল। সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে তারা। এই হারে নিজেদের শিরোপা ভাগ্য আর লিভারপুলের হাতে নেই। ওই ম্যাচের আগে শীর্ষে থাকা লিভারপুল এখন ৭১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিনে। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে আর্সেনাল। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।