NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি জন্ম পর্যটন ঠেকাতে নতুন ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি
Logo
logo

মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:৫৬ এএম

মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ইরানের হামলা-পরবর্তী মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর তীক্ষ্ণ নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন এ কথা জানান। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। 

মাহবুব হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের যে বাস্তবতা তৈরি হচ্ছে তার দিকে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

মন্ত্রিপরিষদসচিব বলেন, জ্বালানি তেলের দামসহ আমদানিনির্ভর পণ্যগুলোর আমদানির ক্ষেত্রে কোনো বিরূপ পরিস্থিতি তৈরি হলে তা কিভাবে মোকাবেলা করতে হবে তার রূপরেখা তৈরি করতে নির্দেশ দেন সরকারপ্রধান।

মাহবুব হোসেন বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

 

মন্ত্রিপরিষদসচিব জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের জন্য মোট ৫৫ হাজার ৯৬৮ একর জমি বরাদ্দ থাকবে।