NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

বাটলারের সেঞ্চুরিতে রেকর্ড রান তাড়া করে জিতল রাজস্থান


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ১০:২৯ পিএম

বাটলারের সেঞ্চুরিতে রেকর্ড রান তাড়া করে জিতল রাজস্থান

সুনিল নারাইনের ক্যারিয়ার সেরা ১০৯ রানের ইনিংসে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে জশ বাটলারের অনবদ্য সেঞ্চুরির সামনে ম্লান যেকোনো ধরণের ক্রিকেটে নারাইনের প্রথম সেঞ্চুরি।

বাটলারের সেঞ্চুরির সৌজন্যে কলকাতার দেওয়া ২২৪ রানের লক্ষ্য দুই উইকেট হাতে রেখে তাড়া করেছে রাজস্থান রয়্যালস। আর তাতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে রাজস্থান।

 

 

বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রাজস্থান। তবে একপ্রান্তে একাই লড়েছেন বাটলার। বরুণ চক্রবর্তীর শেষ ওভারে ৯ রানের হিসেব মিলিয়ে রাজস্থানকে মনে রাখার মতো এক জয় এনে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। 

শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত ছিলেন বাটলার।

তাঁর ৬০ বলের ইনিংসটি সাজানো ৯ চার ও ৬ ছক্কায়। এছাড়া রিয়ান পরাগ ৩৪ ও রভম্যান পাওয়েল ২৬ রান করেছেন। এর আগে কলকাতার ইনিংস নারাইনময়। ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় দলকে বড় সংগ্রহ এনে দিয়েও জয়ী দলে থাকা হয়নি।
বল হাতেও চার ওভারো মাত্র ৩০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন নারাইন।