NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

ল্যান্ডমাইন বিস্ফোরণে পাকিস্তানে ৩ শিশু নিহত


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০১:৩৬ পিএম

ল্যান্ডমাইন বিস্ফোরণে পাকিস্তানে ৩ শিশু নিহত

পাকিস্তানের শাওয়াল তহসিলের মান্দোকাই গ্রামে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ছাড়া বিস্ফোরণে আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি সূত্রে বলা হয়েছে, ওই এলাকায় একটি ভলিবল টুর্নামেন্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

 

সূত্রটি জানায়, এদিন বিকেলে মান্দোকাই গ্রামে কয়েকজন যুবক ও শিশু ভলিবল ম্যাচ দেখতে যাচ্ছিল। পাহাড়ি পথে না গিয়ে তারা একটি শর্টকাট পথ ধরে যাওয়া শুরু করে। পথে এক শিশু অজ্ঞাত দুর্বৃত্তদের বসানো ল্যান্ডমাইনে পা রাখলে বড় ধরনের এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।

নিহতরা হলেন- নকিবুল্লাহ, নূর মোহাম্মদ ও ফখরুদ্দিন। আহত ব্যক্তির নাম হাকিমুল্লাহ।

 

আহত শিশুকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।