NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

অস্ট্রেলিয়ায় শপিং মলে হামলা, নিহত ৬


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১১ এএম

অস্ট্রেলিয়ায় শপিং মলে হামলা, নিহত ৬

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং মলে ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। 

আজ শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে আল-জাজিরা এ তথ্য জানায়। 

 

খবরে বলা হয়, একজন পুরুষ ছুরি দিয়ে এ হামলা চালিয়েছে। গুলি করে তাকে গতিরোধ করতে হয়েছে। 

নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক জানান, হামলাকারী একজন নারী পুলিশ অফিসারের গুলিতে নিহত হয়েছেন।

এ ঘটনায় ৯ মাস বয়সী শিশু ও তার মাসহ ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।  

 

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে হামলাকারী একাই এ কাজ করেছে। এখন আর কোনো হুমকি নেই।

অবশ্য পুলিশ এখনো হামলাকারীর সম্ভাব্য উৎসাহদাতার কোনো প্রমাণ পায়নি। 

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, শপিং মলটি সিডনির ওয়েস্টফিল্ড এলাকায় অবস্থিত। হামলার ঘটনার পর মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে।