NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
Logo
logo

পাকিস্তান সফরের আগে কিউইদের বড় ধাক্কা


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ১০:৩৬ পিএম

পাকিস্তান সফরের আগে কিউইদের বড় ধাক্কা

কয়েক দিন পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিজেদের ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ কিউইদের।

তবে ১৮ এপ্রিল সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। এই সফর থেকে ছিটকে গেছেন অ্যাডাম মিলনে ও ফিন অ্যালেন।

ফাস্ট বোলার মিলনের চোট গোড়ালিতে ও ওপেনার অ্যালেন পিঠের চোটে পড়েছেন। 

 

পাকিস্তান সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে নিউজিল্যান্ডের নিয়মিত ক্রিকেটারদের বেশির ভাগ নেই আইপিএলের ব্যস্ততায়। নিয়মিতদের মধ্যে অন্যতম দুজনকে হারানো বড় ধাক্কাই কিউইদের জন্য।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ দুজনকে পর্যবেক্ষণে রাখা হবে।

এরপর তাঁদের ফেরার প্রক্রিয়া কত দিন হতে পারে সেটি বোঝা যাবে। 

 

অ্যালেনের জায়গায় দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলকে। ফাস্ট বোলার মিলনের জায়গা নিয়েছেন অলরাউন্ডার জ্যাক ফোলকস। ২১ বছর বয়সী জ্যাকের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।