NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

নবনির্বাচিত আইরিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৩ এএম

নবনির্বাচিত আইরিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আপনি যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন, নির্বাচনে আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তার প্রমাণ।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আইরিশ সমর্থনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণ ১৯৭১ সালে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের সময় আইরিশ জনগণ ও রাজনীতিবিদদের সমর্থনকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।

সাবেক আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সেন ম্যাকব্রাইড ও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্পর্ককে আরো জোরদার করেছিলেন।’

 

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তখন থেকেই বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা ও অন্তর্ভুক্তির অভিন্ন মূল্যবোধের পাশাপাশি চলমান বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও জলবায়ু সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের যৌথ আকাঙ্ক্ষার গভীরে নিহিত রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে আয়ারল্যান্ডে আমাদের গতিশীল উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশিরা।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরো জোরদার করতে প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

 

তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও শান্তির পাশাপাশি আগামী দিনে আয়ারল্যান্ডের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।