NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
Logo
logo

গম্ভীরের সঙ্গে আলিঙ্গন নিয়ে কোহলি, ‘আমরা আর বাচ্চা নই’


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৪ এএম

গম্ভীরের সঙ্গে আলিঙ্গন নিয়ে কোহলি, ‘আমরা আর বাচ্চা নই’

ক্রিকেট মাঠে গৌতম গম্ভীর আর বিরাট কোহলির বৈরিতা নতুন কিছু নয়। খেলোয়াড়ি জীবনে তো জড়িয়েছেনই, গম্ভীরের ক্যারিয়ার শেষেও আইপিএলের ম্যাচে বাদানুবাদে জড়াতে দেখা গেছে দুজনকে।

তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে বিরতির সময় আলিঙ্গন করেন দুজন।

তখন ব্যাটিং করছিলেন কোহলি। ম্যাচের বিরতিতে মাঠে ঢোকেন কলকাতার মেন্টর গম্ভীর। গম্ভীরই এগিয়ে এসে কোহলির দিকে হাত বাড়িয়ে দেন। এরপর দুজন আলিঙ্গন করেন।
 

 

দুজনের আলিঙ্গন গত কিছুদিন বেশ ধরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ভক্তদের মধ্যে এই ঘটনা বেশ চাউর হয়েছে। এবার ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন কোহলি নিজেই। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কিছু মানুষ আমার আচরণে খুব হতাশ।

নাভিন উল হকের সঙ্গে আলিঙ্গন করলাম, ওই দিন গৌতি ভাই (গৌতম গম্ভীর) এসে আমাকে জড়িয়ে ধরলেন। মানুষ বিদ্রূপ করার জন্য মসলা পেল না। আমরা আর বাচ্চা নই।’