NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

ঈদে ২ দিন বন্ধ থাকবে মেট্রো রেল


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ১২:০৯ পিএম

ঈদে ২ দিন বন্ধ থাকবে মেট্রো রেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রো রেল চলাচল দুই দিন বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। আর শুক্রবার মেট্রো রেলের সাপ্তাহিক ছুটি। ফলে এই দুই দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঈদের দিন মেট্রো রেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন।

এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রো রেল।

 

জানা যায়, রমজানের প্রথমার্ধে প্রতিদিন গড়ে মেট্রো রেলে দুই লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রমজানের আগে সংখ্যাটা ছিল দুই লাখ ৯৫ হাজারের মতো।

১৬ রমজান থেকে মেট্রো রেলের চলাচল এক ঘণ্টা বাড়ানোর পর যাত্রী আরো বেড়েছে। গত পাঁচ দিন গড়ে দুই লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।

 

প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রো রেলের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রো রেলে যাতায়াত করছেন।