NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস? বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার জুলাইযোদ্ধা আজিজুরের জীবনসংগ্রামের গল্প শুনলেন প্রধানমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ৭৩তম জন্মদিনে ববিতা, ফিরে দেখা রুপালি পর্দার সোনালি পথচলা বিশ্বকাপ ‘বিক্রি’ বিতর্কে অবশেষে মুখ খুললেন ফিফা সভাপতি
Logo
logo

ভিয়েতনাম চীনের উন্নয়ন ও অগ্রগতির উচ্চ মূল্যায়ন করে:ফুন দিন হুয়ে


ছাই উইয়ে মুক্তা প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৪, ১০:০০ এএম

ভিয়েতনাম চীনের উন্নয়ন ও অগ্রগতির উচ্চ মূল্যায়ন করে:ফুন দিন হুয়ে

 


ভিয়েতনাম জাতীয় পরিষদের চেয়ারম্যান ফুন দিন হুয়ে ৮ এপ্রিল বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। 

সাক্ষাতে সি গত বছরের শেষ দিকে তাঁর ভিয়েতনাম সফরের কথা স্মরণ করে বলেন, দু’দেশের সম্পর্কের সবচেয়ে স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য হলো সাম্য ও অভিন্ন ভাগ্য। দু’দেশ একে অপরের ‘কমরেড ও ভাই’।

সি বলেন, তাঁর দেশ ভিয়েতনামের সাথে পার্টি ও দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে চায়। এ অবস্থায়, দু’পক্ষকে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং ভিয়েতনামের ‘দুই করিডোর ও এক অঞ্চল’ উদ্যোগের সংযুক্তির কাজ এগিয়ে নিতে হবে। তিনি দু’দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।  

জবাবে ফুন দিন হুয়ে বলেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি ও সরকার চীনের উন্নয়ন ও অগ্রগতির উচ্চ মূল্যায়ন করে। তাঁর দেশ বিশ্বাস করে যে, চীন অবশ্যই সময়মতো সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে আরও বেশি অবদান রাখবে। 

তিনি বলেন, ভিয়েতনাম দৃঢ়ভাবে ‘এক চীন-নীতি’ মেনে চলবে। তাঁর দেশ তাইওয়ান, হংকং, সিনচিয়াং ও তিব্বত ইস্যুকে চীনের অভ্যন্তরীণ ব্যাপার বলে বিশ্বাস করে। 
তিনি আরও বলেন, ভিয়েতনাম বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে চীনকে অগ্রাধিকার দিয়ে থাকে। ভিয়েতনাম ঘনিষ্ঠভাবে চীনের সাথে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে এবং উচ্চ মানের পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও জোরদার করতে কাজ করে যাবে। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।