NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস? বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার জুলাইযোদ্ধা আজিজুরের জীবনসংগ্রামের গল্প শুনলেন প্রধানমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ৭৩তম জন্মদিনে ববিতা, ফিরে দেখা রুপালি পর্দার সোনালি পথচলা বিশ্বকাপ ‘বিক্রি’ বিতর্কে অবশেষে মুখ খুললেন ফিফা সভাপতি
Logo
logo

ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি আশা করে চীন


ছাই উইয়ে মুক্তা প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৪, ১০:০০ এএম

ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি আশা করে চীন

 

 



৯ই এপ্রিল চীন সংলাপের মাধ্যমে সকল ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক মতবিরোধ নিরসনের পক্ষে। জাতিসংঘ সংবিধানের নীতি ও উদ্দেশ্য এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিকে চীন বিভিন্ন ইস্যু মোকাবিলার ভিত্তি বলে বিশ্বাস করে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই  গত মঙ্গলবার বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

ওয়াং ই বলেন, চীন বহুপক্ষবাদের পক্ষে এবং অশান্তি সৃষ্টিকারী ‘ছোট বৃত্ত’ তৈরির বিরুদ্ধে। বিশেষ করে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এশিয়ায় এ ধরনের অপতৎপরতার তীব্র বিরোধিতা করে চীন। এতদঞ্চলে ন্যাটোর অন্যায় হস্তক্ষেপ এবং অপতৎপরতা ব্যর্থ হতে বাধ্য।

তিনি আরও বলেন, ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি আশা করে চীন। একটি উপযুক্ত সময়ে এ ইস্যুতে একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানও জানায় চীন। এদিকে, চীন ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার অধিকারকে সমর্থন করে। চীন আরব ও ইহুদি জাতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায়। 
ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন আবারও মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা এবং রাশিয়ার প্রতি সমবেদনা ও সমর্থন পুনর্ব্যক্ত করে। চীন আন্তর্জাতিক সন্ত্রাস দমনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং উন্নয়ন ও নিরাপত্তা ত্বরান্বিত করার প্রস্তাব করে। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।