NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

শিরোপার অপেক্ষায় লেভারকুসেন


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩১ এএম

শিরোপার অপেক্ষায় লেভারকুসেন

মৌসুমের পর মৌসুম চলে যায়, কিন্তু বায়ার্ন মিউনিখের রাজত্বে কেউ হানা দিতে পারছিল না। অবশেষে ১১ মৌসুম পর জার্মান ফুটবল পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। বায়ার্নের রাজত্বে হানা দিয়ে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জয় থেকে মাত্র ৩ পয়েন্ট দূরে আছে বায়ার্ন লেভারকুসেন। রবিবার ঘরের মাঠে ওয়েডারকে হারালেই চ্যাম্পিয়ন উৎসবে মাতোয়ারা হবে জাবি আলনসোর দল।

তার আগে শনিবার যদি দুই ও তিনে থাকা বায়ার্ন এবং স্টুর্টগার্ট পয়েন্ট হারায়, তাহলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির।

 

গত শনিবার ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়ে বায়ার্ন থেকে লেভারকুসেন এগিয়ে ১৬ পয়েন্টে। এতে ৪১ ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রেখেছে আলনসোর দল। এখন শুধু অপেক্ষা প্রথম লিগ শিরোপার।

আলনসো অবশ্য শিষ্যদের শান্ত থাকতেই বলছেন, ‘হ্যাঁ, আমরা দারুণ ফুটবল খেলেই এই পর্যন্ত এসেছি। তবে আমাদের শান্ত থাকা উচিত। আপনি যখন বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থাকবেন, তখন অবশ্য লিগ শিরোপার প্রাপ্য দাবিদার হবেন। পরের ম্যাচেই কাজটা সেরে বাকি টুর্নামেন্টে মনোযোগ দিতে চাই।
’ 

 

লিগ ছাড়াও জার্মান কাপ ও ইউরোপা লিগ জয়ের সুযোগ আছে লেভারকুসেনের সামনে। ফাইনালে উঠেছে কাপ টুর্নামেন্টের। আর ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার ওয়েস্ট হামের বিপক্ষে লড়বে তারা।