NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার
Logo
logo

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন আমির ও ইমাদ


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩২ এএম

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন আমির ও ইমাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত পেয়ে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দ্রুতই সুখবর পেলেন আমির।

বেশ চমক জাগানিয়া ১৭ সদস্যের দলে ফেরানো হয়েছে অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিমকে। এই বাঁহাতি স্পিনারও আমিরের মতো অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন।

এখানেই শেষ নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়েছে মাঝে সংযুক্ত আরব আমিরাতে স্থায়ী হয়ে যাওয়া উসমান খানের। সম্প্রতি তাঁকে নিষিদ্ধ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।

 

এ ছাড়া দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার নাসিম শাহ।

 

নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল :
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।