NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
Logo
logo

ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০৩:৪৫ পিএম

ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে আজ রবিবার ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। তাঁর সফরে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। 

এই সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

দুপুরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।

এরপর বাণিজ্য প্রতিমন্ত্রী তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠক শেষে চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা।

 

জানা গেছে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায় আসছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধি দল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আলোচনা হতে পারে।