NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ
Logo
logo

কেএনএফের সন্ত্রাস বন্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে: জিএম কাদের


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০১:১১ এএম

কেএনএফের সন্ত্রাস বন্ধে জরুরি ব্যবস্থা নিতে হবে: জিএম কাদের

বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের কয়েক দিনের সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জানমাল রক্ষায় ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করেন ও দায়ী কারণসমূহ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, কেএনএফের সদস্যরা কয়েক দিন ধরে তাণ্ডব চালাচ্ছে বান্দরবানে। তারা ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, ব্যাংক গ্রাহকদের টাকা ও বাজারে লুটপাট করছে।

পুলিশ থানা ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আক্রমণ চালিয়ে পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে। তাদের এ নৃশংসতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। মুখথুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন শিল্প।

 

বিরোধীদলীয় নেতা জিএম কাদের বিবৃতিতে আরও বলেন, জনগণের নিরাপত্তা রক্ষা অত্যন্ত জরুরি। তাই কেএনএফের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।