NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ
Logo
logo

গোলের ‘সেঞ্চুরি’র ম্যাচে সিটির নায়ক ডি ব্রুইন


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০১:১৪ এএম

গোলের ‘সেঞ্চুরি’র ম্যাচে সিটির নায়ক ডি ব্রুইন

আগের ম্যাচেই বিশ্রামে ছিলেন কেভিন ডি ব্রুইন। বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরেই বিধ্বংসী রুপে দেখা দিলেন এই বেলজিয়ান মিডফিল্ডার। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক তিনি। ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ৪-২ ব্যবধানে।

 

এই জয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে সিটিজেনরা। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। ৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৮, আছে তিনে। আগামীকাল রাতে নিজেদের ম্যাচে আর্সেনাল জিতলে জায়গা হারাবে শিরোপাধারীরা।

৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

 

ক্রিস্টাল প্যালসের মাঠে শুরুতেই গোল হজম করে বসে ম্যানচেস্টার সিটি। তবে শুরুর হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি পেপ গার্দিওলার দলের। আক্রমণে আধিপত্য দেখি আরও তিনবার বল জাল পাঠায় সিটিজেনরা।

 

সেলহার্স্ট পার্কে নড়ে চরে বসার আগেই জন-ফিলিপ মাতেতার গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। তবে ১৩ মিনিটে ডি ব্রুইনের গোল সিটিজেনদের ম্যাচে ফিরিয়ে আনে। এরপর ৪৭ মিনিটে রিকো লুইসের গোল করে এগিয়ে নেন দলকে। গত কয়েক ম্যাচে ছন্দে না থাকা আর্লিং হালান্ড অবশেষে ৬৭ মিনিটে পেয়েছেন জালের দেখা। 

এরপর ৭০ মিনিটে ম্যানসিটির চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করে ক্লাবটির জার্সিতে শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন ডি ব্রুইন।

ম্যানসিটির ১৮তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি ছুঁলেন বেলজিয়ান মিডফিল্ডার। ক্লাবটির জার্সিতে ৩৭২ ম্যাচে একশ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬৬টি।