NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস? বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার জুলাইযোদ্ধা আজিজুরের জীবনসংগ্রামের গল্প শুনলেন প্রধানমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ৭৩তম জন্মদিনে ববিতা, ফিরে দেখা রুপালি পর্দার সোনালি পথচলা বিশ্বকাপ ‘বিক্রি’ বিতর্কে অবশেষে মুখ খুললেন ফিফা সভাপতি
Logo
logo

চীনে পর্যটন-ভিত্তিক অর্থনীতি দ্রুত উন্নত হয়েছে


প্রেমা: প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০৮:৫৮ এএম

চীনে পর্যটন-ভিত্তিক অর্থনীতি দ্রুত উন্নত হয়েছে

 

 



১লা মে থেকে “সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন কাশগর নগরের সংরক্ষণ প্রবিধান” কার্যকর হবে। প্রবিধানটি পরিকল্পনা, সংরক্ষণ, উত্তরাধিকার ও সদ্ব্যবহারসহ বিভিন্ন দিক থেকে চীনা জাতির পরমোৎকৃষ্ট ইতিহাস ও সংস্কৃতি রক্ষা এবং প্রাচীন কাশগর নগরের প্রাণবন্ত ও সমৃদ্ধ জীবন এগিয়ে নেওয়ার জন্য আইনি নিশ্চয়তা দেবে। সম্প্রতি সিনচিয়াংয়ের গণকংগ্রেসের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়।

প্রাচীন কাশগর নগর হলো সিনচিয়াংয়ের প্রতিনিধিত্বমূলক ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান। এতে প্রাকৃতিক দৃশ্য, ধ্বংসাবশেষ, স্থাপত্য সরঞ্জাম ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন পর্যটন সম্পদ রয়েছে।

প্রাচীন নগরের ইতিহাস ও সংস্কৃতির উত্তরাধিকার ও সদ্ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হলো প্রবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলির অন্যতম। চীন ও সিনচিয়াং সবসময় প্রাচীন নগরটির রক্ষা ও যুক্তিসঙ্গত উন্নয়ন ও সদ্ব্যবহারের ওপর গুরুত্ব দেয়। ২০১০ সাল থেকে নগরটির রূপান্তর প্রকল্পে মোট ৭ বিলিয়ন ইউয়ানের বেশি বিনিয়োগ করা হয়। ফলে প্রাচীন নগরটির ঐতিহাসিক সংস্কৃতি, ঐতিহাসিক দৃশ্য সুসম্পূর্ণভাবে রক্ষা করা হয়, নগরের অধিবাসীরা শান্তিপূর্ণ ও তৃপ্তিতে বসবাস ও কাজ করেন, প্রাচীন নগরের সুনাম ব্যাপকভাবে উন্নত হয়েছে এবং পর্যটন-ভিত্তিক অর্থনীতি দ্রুত উন্নত হয়েছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।