NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
Logo
logo

হারিস রউফের ভিডিও দেখে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বোলার?


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৪, ১২:০৯ পিএম

হারিস রউফের ভিডিও দেখে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বোলার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন আলোচনার তুঙ্গে আছেন মায়াঙ্ক যাদব। বাইশ গজে গতির ঝড় তুলে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, শিখর ধাওয়ানের মতো ব্যাটারদের বোকা বানিয়ে দিয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার এবারের আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। তাতেই তাঁকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বীরেন্দ্র শেবাগের মতো সাবেক ক্রিকেটাররা।

 

মায়াঙ্ককে নিয়ে আলোচনা আরো উসকে দিলেন পাকিস্তানের এক সাংবাদিক। ফরিদ খান নামের এই সাংবাদিকের দাবি, মায়াঙ্ককে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে পাকিস্তানি গতি তারকা হারিস রউফের ভিডিও দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে ফরিদ বলেছেন, ‘আমি নিশ্চিত, মায়াঙ্ক যাদব ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন।

আপনি আমার পোস্টের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভারত ওকে প্রস্তুত করছে এবং ও পাকিস্তানের বিপক্ষে খেলবে। বিসিসিআই ইতিমধ্যে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারিস রউফের স্পেলের ভিডিও দেখাচ্ছে ওকে। পাকিস্তানের সাবেক বোলিং কোচ মরনে মরকেল এখন লখনউতে।
তিনি মায়াঙ্ককে প্রস্তুত করছেন।’

 

এই ভিডিও বার্তার ক্যাপশনে ফরিদ লিখেছেন, বাবর আজম ও সাইম আইয়ুবের বিপরীতে কিভাবে বল করতে হবে, মায়াঙ্ককে দিয়ে সে পরিকল্পনা তৈরি করছেন মরকেল। 

ফরিদের এমন কথা ভালোভাবে নেননি ভারতীয় সমর্থকরা। জশিয়া নামের এক সমর্থক লিখেছেন, ‘বিসিসিআই ইতিমধ্যে ওকে হারিস রউফের ভিডিও দেখিয়েছে। কেন? কিভাবে বল করা যাবে না, সেটা দেখাতে।

’ স্টক মার্কেট প্যারোডি নামের আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, ‘হারিস রউফটা আবার কে?’ শুভাম সিং নামের আরেক সমর্থক ফরিদ খানের মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।