NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

ঘুমিয়ে ছিলেন ঘরে, উড়িয়ে নিল ঝড়! মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ০১:৪৫ এএম

ঘুমিয়ে ছিলেন ঘরে, উড়িয়ে নিল ঝড়! মৃত্যু

চীনের দক্ষিণাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে টাইফুনের আঘাতে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে তিনজন তাদের সুউচ্চ ভবনের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে ছিলেন। কিন্তু তীব্র বাতাসের তোড়ে জানালা দিয়ে ভবনের নিচে পড়ে গিয়ে নিহত হন। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রবিবার ভয়াবহ ঝড় শুরু হয়।

ঝড়ের দমকা হাওয়ায় ওই উঁচু ভবনের দুটি অ্যাপার্টমেন্টের বড় জানালা ভেঙে উড়ে যায়। এ সময় নিজেদের বিছানায় ঘুমিয়ে ছিলেন তিনজন। ভাঙা জানালা দিয়ে প্রবেশ করা তীব্র বাতাসের তোড়ে তারা জানালা দিয়ে ভবনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

 

জিয়াংসির প্রাদেশিক জরুরি বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তর থেকে জানানো হয়, ৩১ মার্চ থেকে চলমান এই দুর্যোগপূর্ণ ঝোড়ো আবহাওয়া জিউজিয়াং ও নানচাংসহ মোট ছয়টি শহরের ওপর দিয়ে বয়ে যায়। এতে মোট ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, বুধবার পর্যন্ত প্রদেশে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা  গিয়েছে এবং ৫৫২ জনকে জরুরিভাবে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ে মোট দুই হাজার ৭৫১টি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ১৫০ মিলিয়ন ইউয়ান সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে চীনা আবহাওয়া অফিস ভয়াবহ ঝড়ের সতর্কতা জারি করেছে।