NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:০৯ এএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

২০২২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রত্যয়িত ভেনিজুয়েলার জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা মঙ্গলবার ১১৪ বছর বয়সে মারা গেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও আত্মীয়রা এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ‘জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে পরপারে চলে গেছেন।’

গিনেস অনুসারে, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি পেরেজকে আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে নিশ্চিত করা হয়েছিল।

সেই সময় তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

 

পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে। আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।

 

টিও ভিসেন্তে নামে পরিচিত এ কৃষক ১৯০৯ সালের ২৭ মে আন্দিয়ান রাজ্যের তাচিরার এল কোব্রে শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম। ২০২২ সালে গিনেস এক বিবৃতিতে বলেছিল, ‘পাঁচ বছর বয়সে তিনি তাঁর বাবা এবং ভাইদের সঙ্গে কৃষিকাজ শুরু করেন এবং আখ ও কফি কাটাতে সহায়তা করেন।’

পরবর্তী সময়ে পেরেজ একজন শেরিফের দায়িত্ব পান এবং কৃষিকাজের পাশাপাশি জমি ও পারিবারিক বিরোধ সমাধান করেন।