NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম
Logo
logo

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৫:১৭ পিএম

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অপরাধমূলকভাবে বিশ্বাস ভাঙা ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 সোমবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয় সাংবাদিকদের বলেন, ‘প্রতারণার মামলায় আপসের শর্তে জামিন পেয়েছিলেন রাসেল। শর্ত না মানায় তাঁর জামিন বাতিলের আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত মোহাম্মদ রাসেলের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’

 

এ মামলায় শুরু থেকেই পলাতক আছেন ইভ্যালির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে বলে জানান এই আইনজীবী।

বিদেশি শিশু পণ্য প্রসাধন, খেলনাসহ শিশুসামগ্রী আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান থ্রি এস করপোরেশনের সঙ্গে ২০২১ সালের ৬ মার্চ চুক্তি করে ইভ্যালি।

চুক্তির শর্ত অনুসারে ইভ্যালির অনলাইন প্ল্যাটফরমে পণ্যের ক্রয়াদেশ নেওয়া হবে। সে পণ্য সরবরাহ করবে থ্রি এস করপোরেশন। আর থ্রি এস করপোরেশনকে পণ্যের মূল্য পরিশোধ করবে ইভ্যালি।

 

চুক্তির পর ওই বছর ৫ জুন পর‌্যন্ত থ্রি এস করপোরেশন ৮০ লাখ ৪৫ হাজার ৪০ টাকার পণ্য সরবরাহ করলেও ইভ্যালি পরিশোধ করে ৫০ লাখ টাকা।

ইভ্যালির কাছে আরো ৩০ লাখ ৪৫ হাজার ৪০ টাকা পাওনা দাবি করে বারবার তাগাদা দিলেও ইভ্যালি পাওনা পরিশোধ করেনি। ফলে পাওনা পরিশোধ করতে ২০২২ সালের ১৭ জানুয়ারি ইভ্যালিকে আইনি নোটিশ পাঠায় থ্রি এস করপোরেশন। তার পরও কাজ না হওয়ায় গত বছর ১৬ এপ্রিল থ্রি এস করপোরেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

 

মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২৯ ও ৫০৬ ধারায় অপরাধমূলকভাবে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। রাসেল ছাড়াও মামলায় ইভ্যালি ডটকমের চেয়ারম্যান শামীমা নাসরীন, হেড অব কমার্শিয়াল সাজ্জাদ আলমকে আসামি করা হয়।

মামলা অভিযোগ আপসে মীমাংসা করবেন, এমন শর্তে গত বছর ২৬ অক্টোবর জামিন নেন রাসেল। কিন্তু সে শর্ত না মানায় রাসেলের জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেন বাদী। সে আবেদনে শুনানির পর রাসেলের জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।