NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫২ পিএম

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরবে বাংলাদেশ দল। আর দেশে ফেরার পর কয়েক দিনের বিশ্রাম নিয়ে আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের উদ্দেশ্যে যাত্রা করবে সাকিব-তামিমরা। 

মঙ্গলবার জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময় সূচি নির্ধারিত হয়েছে। বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। টি-টোয়েন্টি সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

 

টি-টোয়েন্টি সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। ওয়ানডে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ওয়ানেড ম্যাচগুলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ

টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।