NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

ইসরায়েলি হামলায় সহায়তা নিতে আসা ৯ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৪, ১২:০৩ পিএম

ইসরায়েলি হামলায় সহায়তা নিতে আসা ৯ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকার উত্তরে একটি সহায়তা বিতরণ পয়েন্টে শনিবার অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় ৯ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে। হামাস শাসিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর ট্যাংকের গোলা ও গুলিতে অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। তারা গাজা শহরের উপকণ্ঠে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষা করছিল।

 

অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এ ঘটনা খতিয়ে দেখছে।

মাত্র এক সপ্তাহ আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কুয়েত গোলচত্বরে সহায়তা চাইতে আসা ২০ জনের মৃত্যুর জন্য ইসরায়েলি হামলাকে দায়ী করেছিল। কিন্তু সেনাবাহিনী সেই অভিযোগ অস্বীকার করে।

এদিকে জাতিসংঘ সমর্থিত খাদ্য মূল্যায়ন সংস্থা সোমবার সতর্ক করে বলেছে, গাজার জনসংখ্যার অর্ধেক ‘বিপর্যয়কর’ ক্ষুধার সম্মুখীন হচ্ছে।

জরুরি হস্তক্ষেপ না করলে মে মাসের মধ্যে এই অঞ্চলের উত্তরে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

 

সাহায্য সংস্থাগুলো গাজায়, বিশেষ করে উত্তরে প্রবেশাধিকার অর্জনে বিশাল অসুবিধার কথা বলার সঙ্গে একটি দুর্ভিক্ষ আসছে বলে জাতিসংঘ কয়েক সপ্তাহ ধরে সতর্ক করছে।