NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব? হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য
Logo
logo

ক্যামব্রিজ ইংলিশের সনদ পেলেন ২৯৪ শিক্ষার্থী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৭ এএম

>
ক্যামব্রিজ ইংলিশের সনদ পেলেন ২৯৪ শিক্ষার্থী

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ক্যামব্রিজ ইংলিশের সনদ পেয়েছেন ২৯৪ জন শিক্ষার্থী। শনিবার (০৪ জুন) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন শিক্ষার্থীদের হাতে এ সনদ তুলে দেন।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইংলিশ ও বাংলাদেশের এডুক্যান ইন্টারন্যাশনাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রবার্ট চ্যাটারটন ডিকসন তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রাতিষ্ঠানিক, পেশাগত ও ব্যবসায়িক সাফল্যের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন। ক্যামব্রিজ ইংলিশ শিক্ষার্থীদের কম বয়সে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে সহায়তা করছে। আর এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যকে ত্বরান্বিত করবে।

এডুক্যানের শিক্ষা ও উন্নয়ন পরিচালক ড. জি এম নিজাম উদ্দিন বলেন, ক্যামব্রিজ ইংলিশের সঙ্গে অংশীদারিত্বের জন্য এডুক্যান ইন্টারন্যাশনাল অত্যন্ত গর্বিত। এর ফলে বাংলাদেশের বিভিন্ন বয়সী শিক্ষার্থীর জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের এক চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা পরিচালক জিম ও'নিল, কেমব্রিজ ইংলিশের দক্ষিণ এশিয়ার পরিচালক মানিষ পুরি এবং এডুক্যানের ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা।

পরীক্ষা নিবন্ধন ও পরিচালনা করার জন্য এডুক্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে ক্যামব্রিজ ইংলিশের একটি অনুমোদিত প্রতিষ্ঠান। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এডুক্যানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ক্যামব্রিজ ইংলিশের পরীক্ষাগুলোতে অংশ নিতে পারে।