NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

বাংলাদেশ ব্যাংককে কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ এএম

>
বাংলাদেশ ব্যাংককে কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। 

মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও বাংলাদেশ ব্যাংককে তাগিদ দেন। করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রপ্রধান উল্লেখ করেন। এ ব্যাপারে আবদুল হামিদ বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরো জোরদার করারও পরামর্শ দেন।

নতুন গভর্নরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। এসময় নবনিযুক্ত গভর্নর তার  দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।