NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

এই পাগলামি সজল ভাইয়ের পক্ষেই সম্ভব: মিম


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০০ পিএম

এই পাগলামি সজল ভাইয়ের পক্ষেই সম্ভব: মিম

বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করছে মিমের ‘পরাণ’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এমনকি অভিনয়শিল্পীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।

রোববার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেতা সজলের ধারণ করা একটি ভিডিও পোস্ট করে মিম লেখেন, পরাণ সিনেমা দেখার সময় সিনেমাহলের প্রোজেকশন রুম থেকে এই ভিডিওটা করেছে সজল ভাই। আমাদের সবার প্রিয় অভিনেতা আবদুন নূর সজল। একজন মানুষ সিনেমা হলের সিটে বসে থাকার চেয়েও বেশি ব্যস্ত হাউজফুল দর্শকের ভিডিও করতে, কারণ তাতেই সে আনন্দ পাচ্ছে অনেক। এই পাগলামি শুধুমাত্র সজল ভাইয়ের পক্ষেই সম্ভব।

তিনি আরো লিখেছেন, পরাণ সিনেমা দেখা শেষে আমার অভিনয়ের ভীষণ প্রশংসা করলেন সজল ভাই। অনেকক্ষণ ধরে আমার অভিনয়ের উন্নতির বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আমার সামনে বলে গেলেন। একজন মানুষ আপনার কাজ নিয়ে এত বেশি আনন্দে উদ্ভাসিত, একজন মানুষের চোখেমুখে আপনার সফলতা নিয়ে কথা বলার সময় যে উত্তেজনা এটা শুধুমাত্র সজল ভাইয়ের পক্ষেই সম্ভব।

সজলের উদ্দেশে মিম লেখেন, আমি এখনো বলি আর বিশ্বাস করি, এই ইন্ডাস্ট্রিতে আমার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে, সেটা অবশ্যই তুমি সজল ভাইয়া! শুরু থেকে এখন অব্দি। আশা করি সারাজীবন এমনই থাকবে।

বহুল আলোচিত চলচ্চিত্র ‘পরাণ’-এর মুক্তির কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনার থাবায় বার বার মুক্তির মিছিল থেকে পিছিয়ে যায় রায়হান রাফি পরিচালিত সিনেমাটি। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। এতে তার সঙ্গী হয়েছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, দ্বিতীয় সপ্তাহে ৫০টির বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পরাণ’। সিনেমাপ্রেমীদের আগ্রহের কারণেই বাড়ছে হলের সংখ্যা।