NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

গাজায় এবার আকাশ থেকে ত্রাণের প্যাকেট পড়ে নিহত ৫


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৪, ০৮:৩০ এএম

গাজায় এবার আকাশ থেকে ত্রাণের প্যাকেট পড়ে নিহত ৫

অবরুদ্ধ গাজায় এতদিন আকাশ থেকে ফেলা বোমার আঘাতে মানুষ হতাহত হয়ে আসলেও এবার ত্রাণের প্যাকেট পড়ে নিহতের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ গাজা শহরের পশ্চিমে আল শাতি ক্যাম্পে আকাশ থেকে ফেলা ত্রাণের প্যাকেট মানুষের ওপর পড়ে কমপক্ষে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক খাদের আল জানোন সিএনএনকে বলেন, তিনি আল শাতি ক্যাম্পের আকাশে বিমান থেকে ত্রাণের প্যাকেট ফেলতে দেখেছেন। তবে কোন দেশের পক্ষ থেকে এসব ত্রাণ ফেলা হচ্ছিল তা জানা যায়নি।

গাজা শহরের আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি পরিচর্যা বিভাগের প্রধান মুহাম্মদ আল-শেখ এ ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুরুতর আহত কয়েকজন আল শিফা হাসপাতালে চিকিৎসাধীন।