NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৮:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো একজন। মার্কিন-মেক্সিকো সীমান্তে টহল দায়িত্বে নিযুক্ত একটি ন্যাশনাল গার্ড হেলিকপ্টারটি শুক্রবার (৮ মার্চ) টেক্সাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই সেনা ও একজন মার্কিন বর্ডার টহল এজেন্ট নিহত হন এবং অন্য একজন সেনা আহত হন বলে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

ইউএইচ-৭২ লাকোটা হেলিকপ্টারটি টেক্সাসের রিও গ্র্যান্ডে সিটির কাছে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

এ ছাড়া বিধ্বস্তের কারণ তদন্তাধীন বলে মার্কিন সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। 

 

লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত মাসেও বেশ কিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। এ ঘটনায় দুজন নিহত হন। এর আগে ১২ ফেব্রুয়ারি দুটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় আহত হন দুই পাইলট।
৬ ফেব্রুয়ারি ঝড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাঁচজন মার্কিন সেনা।