NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

টি-২০তে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০১:২৭ এএম

টি-২০তে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই ফরম্যাটে  পর পর চার পরাজয়ের পর ৩১ রানে জয় পায় তারা।

মঙ্গলবার আয়ারল্যান্ডের বেলফাস্টে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৩ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে লকি ফার্গুসনের আগুনঝরা বোলিংয়ে ১৮.২ ওভারে ১৪২ রানে  গুটিয়ে যায় আয়ারল্যান্ড। 

গতির ঝড় তুলে ৩.২ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন লকি।

আয়ারল্যান্ডের পক্ষে বল হাতে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন জশ লিটল। আরেক পেসার মার্ক অ্যাডায়ার ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪৯ রান খরচ করে ফেলেন। জর্জ ডকরেল ও কার্টিস ক্যামফার নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে আইরিশ ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান করেন ক্যামফার। এছাড়া অ্যাডায়ার ২৫ ও ডকরেল ১৫ রান করেন। লকির চার উইকেট ছাড়াও দুইটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার ও জিমি নিশাম।

ম্যাচসেরার পুরস্কার উঠেছে গ্লেন ফিলিপসের হাতে। চার নম্বরে নেমে অপরাজিত ৫২ বলে ৬৯ রান করেন ফিলিপস। 

যেখানে ছিল সাত চারের সঙ্গে একটি ছয়ের মার। এছাড়া জিমি নিশাম ১৬ বলে ২৯, মার্টিন গাপটিল ১২ বলে ২৪ ও মাইকেল ব্রেসওয়েল ১৩ বলে ২১ রান করেছেন।