NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

দুষ্টচক্রের হাত থেকে রক্ষা পেলাম : মনির খান


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম

দুষ্টচক্রের হাত থেকে রক্ষা পেলাম : মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই শিল্পী। এই মাধ্যমের সুবাদে ভক্ত-শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। দেন নতুন গানের খবরও।

গত বছর ২৭ সেপ্টেম্বর হঠাৎ তিনি জানান, তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে। নিয়েছেন আইনের আশ্রয়ও। অবশেষে ফেসবুক পেজটি ফিরে পেয়েছেন মনির খান। দীর্ঘ পাঁচ মাস পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ‘অঞ্জনা’খ্যাত এই গায়ক।

 

গত ২ মার্চ ভেরিফায়েড পেজটি বুঝিয়ে দেওয়া হয় মনির খানকে। এর পরই এই গায়ক একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষ ফেসবুক পেজটি হ্যাকারের কবল হতে মুক্ত হলো।’

মনির খান লিখেছেন, ‘দুষ্টচক্রের হাত থেকে অবশেষে রক্ষা পেলাম।

হ্যাক হওয়া ভেরিফায়েড পেজটি ফিরিয়ে আনা হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে ছিল বলেই এটা সম্ভব হয়েছে। পেজটি রিকভারি করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’

 

এ গায়ক আরো লিখেছেন, ‘এখন থেকে আমার দর্শক-শ্রোতারা আবারও নিয়মিত নতুন গানের আপডেট পাবেন। আমি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পরব।

 

মনির খানের এই ফেসবুক পেজটিতে ২০ লাখের বেশি মানুষ অনুসরণ করছেন। এ ছাড়া ইউটিউবে তাঁর ‘মনির খান’ ও ‘এমকে মিউজিক ২৪’ নামে দুটি চ্যানেল রয়েছে। দুটো চ্যানেলেই নিয়মিত নতুন গান প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।