NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয় মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী
Logo
logo

বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীকে মোদির চিঠি


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৪, ০৩:২৯ পিএম

বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন। আজ শনিবার (২ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, চিঠিতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার গ্রিন কোজি কটেজ শপিং মলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদি। এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

 

চিঠিতে মোদি জানান, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। সেই সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।