NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

পাকিস্তানের নির্বাচন অধিবেশন নিয়ে জটিলতা


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৮:১০ এএম

পাকিস্তানের নির্বাচন অধিবেশন নিয়ে জটিলতা

পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সংবিধান অনুযায়ী, নির্বাচনের ২১ দিনের মধ্যে অধিবেশন ডাকার বিধান রয়েছে। সেই হিসেবে আগামীকাল বৃহস্পতিবার অধিবেশন হওয়ার কথা। কিন্তু দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী অধিবেশন আহবান না করায় জাতীয় পরিষদ সচিবালয় এই অধিবেশন ডেকেছে।

 

জাতীয় পরিষদ সচিবালয়ের ভাষ্য, নির্বাচন হওয়ার পর ২১তম দিনে অধিবেশন ডাকতে প্রেসিডেন্ট বা স্পিকারের অনুমতি লাগে না। তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে নিয়োগ পাওয়া প্রেসিডেন্ট আলভী মনে করেন, কিছু সংরক্ষিত আসন বরাদ্দ না হওয়ায় জাতীয় পরিষদ এখনো অসম্পূর্ণ। তাই অধিবেশন ডাকেননি তিনি। প্রেসিডেন্টের অধিবেশন না ডাকার সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি মনে করেন, অধিবেশন না ডেকে সংবিধান লঙ্ঘন করেছেন আলভী।