NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

কলকাতায় বিমানের উড়োজাহাজে ত্রুটি, যাত্রীদের ভোগান্তি


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৯:১০ পিএম

কলকাতায় বিমানের উড়োজাহাজে ত্রুটি, যাত্রীদের ভোগান্তি

ঢাকা : ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটিতে পড়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। প্রায় চার ঘণ্টা ধরে সেটি রানওয়তে আটকে ছিলো। যাতে যাত্রী ছিলো ১৮৫ জন। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বন্ধ থাকায় অধিকাংশ যাত্রীই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু নিরাপত্তার অজুহাতে কোনো যাত্রীকে উড়োজাহাজ থেকে নামতে দেয়া হয়নি। 

প্রায় চার ঘন্টা পর কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। কলকাতার স্থানীয় সময় রাত ৮ টা ৩৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৯৬ ফ্লাইটি উড্ডয়নের কথা ছিলো। এর কিছুক্ষণ আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে একবার ত্রুটি সারানোর পর আবার সমস্যা দেখা দেয়। এ কারণে দীর্ঘ সময়ে যাত্রীরা উড়োজাহাজে আটকে থাকেন। 

উড়োজাহাজটির যাত্রী শওকত হোসেন জানান, প্রায় সাড়ে তিন ঘন্টা পর ত্রু টি মেরামত হলেও জ্বালানি নিয়ে আরও কিছুক্ষণ সময় লাগবে বলে জানায় ফ্লাইটির দায়িত্বরত কর্মকর্তারা। পরে আরও আধাঘন্টা পর বিমানটি উড্ডয়ন করে। এই দীর্ঘ সময় এসি চালু না থাকায় শিশুসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন। বাংলাদেশ সময় সোমবার রাত পৌণে দুইটার দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটি অবতরণ করে।