NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে’


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০৭ পিএম

‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। এ বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার ক্ষেত্র হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায়।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আলোকে তারা কীভাবে আমাদের চাহিদা মেটাতে সহযোগিতা করবে সে বিষয়ে আমরা কথা বলেছি।

আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল গঠন করে একটি নতুন প্লাটফর্ম প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সকল উন্নয়ন সহযোগীরা সেখানে সাহায্য করতে পারে। আমি আশাবাদী, আমেরিকাও থাকবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় তারা আমাদের চাহিদার কথা মাথায় রাখবে।

 

আলোচনায় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন প্রচারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

উভয় পক্ষই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং এই অঞ্চলের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের টেকসই সুবিধা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, মাইকেল শিফার, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)’র এশিয়ার জন্য ব্যুরোর সহকারী প্রশাসক আল্লা কামিনস, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ও পারমাণবিক নিরাপত্তা ও অপ্রসারণের উপ-পরিচালক হেইলি বেকার, ইউএসএআইডি-তে ব্যুরোর এশিয়া ফর স্টাফের ভারপ্রাপ্ত প্রধান ও  ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড এশলিম্যান  এবং ব্রনউইন লেভেলিন, ইউএসএআইডি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কর্মকর্তা সহ বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।