NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আবদুল্লাহ অকাল মৃত্যুতে জেদ্দায় দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৩৮ এএম

আবদুল্লাহ অকাল মৃত্যুতে জেদ্দায় দোয়া মাহফিল

সৌদি প্রতিনিধি :- সৌদি আরব প্রবাসী আবদুল্লাহ বিন মাসুদ (১৬) সম্প্রতি গ্রীষ্মের ছুটিতে বাবা মায়ের সাথে বাংলাদেশে বেড়াতে গেলে বৃহস্পতিবার কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। আবদুল্লাহ জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের (ন্যাশনাল কারিকুলাম) এ দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। আবদুল্লাহর মাতা একই প্রতিষ্ঠানের প্রভাষক। তাঁর বাবা মাসুদ হাসান জেদ্দায় একজন সমাজকর্মী ও সুপরিচিত ব্যক্তিত্ব। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার সাবেক চেয়ারম্যান ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশিরের নাতি।  

 

আবদুল্লাহর এ অকাল মৃত্যুতে বাংলাদেশ ইন্টারন্যাশনালস্কুল এন্ড কলেজ এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির,  শিক্ষক,অভিভাবক ও ছাত্র  ছাত্রীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।