NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

ভূমধ্যসাগরে নৌকায় আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০২ পিএম

ভূমধ্যসাগরে নৌকায় আগুন, বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিশিয়া উপকূলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের বেশির ভাগই বাংলাদেশি বলে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস গত শনিবার রাতে জানিয়েছে।

দূতাবাস জানায়, লিবিয়া উপকূল থেকে ৫২ জন অভিবাসনপ্রত্যাশী সাগরপথে ইউরোপ যাত্রা করেছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে তাঁদের বহনকারী নৌকাটিতে আগুন লাগে।

পরে তিউনিশিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে, জীবিত ফিরিয়ে আনে ৪৩ জনকে। জীবিত অবস্থায় উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বেশির ভাগই বাংলাদেশি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

বাংলাদেশ দূতাবাস জানায়, উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করতে এবং নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি টিমকে দ্রুততম সময়ের মধ্যে তিউনিশিয়া পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

বাংলাদেশ দূতাবাস বলছে, আইওএমের তথ্য মতে, বিভিন্ন দেশের উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ২০২৩ সালে তিন হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন এবং নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

 

লিবিয়া ও তিউনিশিয়ার নৌবাহিনীও তাদের নজরদারি জোরদার করেছে। ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপযাত্রা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে এভাবে ইউরোপযাত্রা না করতে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের সতর্ক করেছে দূতাবাস।