NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ৩০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি
Logo
logo

ভুল চিকিৎসায় মারা গেছেন আমির খানের ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০৬ পিএম

ভুল চিকিৎসায় মারা গেছেন আমির খানের ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী

বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে ফাতিমা সানা শেখ, সান্য মালহোত্র ও সুহানি ভটনাগর ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। এ তিন তরুণী আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এদের মধ্যে আমিরের পর্দার মেয়ে সুহানি ভাটনাগর মাত্র ১৯ বছর বয়সে মারা গেছে । এ সিনেমায় তাকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে অভিনয় করতে।

 আজ শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে এই অভিনেত্রীর। 

 

জানা গেছে, সম্প্রতি পা ভাঙে এ অভিনেত্রীর। দিল্লি এএমস-এ ভর্তি করা হয় তাকে। চিকিৎসাও চলছিল।

সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন সুহানি।

 

সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার শুরু হয়, শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সে থেকেই মৃত্যু হয়েছে এ তরুণী অভিনেত্রীর বলে জানা যায়। ফরিদাবাদের মেয়ে সুহানি।

আজ সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।