NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ‘আইনের অপব্যবহারে’ বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ পিএম

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ‘আইনের অপব্যবহারে’ বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ও বিচার অস্বাভাবিক গতিতে হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ওই দেশটি মনে করছে, দৃশ্যত শ্রম আইন ও দুর্নীতি দমন আইনের অপব্যবহারের ফলে বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হতে পারে। গত মঙ্গলবার রাতে নিয়মিত ব্রিফিংয়ে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

 

ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে ওই সাংবাদিক বলেন, ‘গত সোমবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ২০ জনের একটি দল নোবেলজয়ী ড. ইউনূসের দপ্তরের দখল নিয়েছে। আপনি জানেন, বাংলাদেশে একপক্ষীয় সংসদ, বিচার বিভাগ, গণমাধ্যম, দুর্নীতি দমন কমিশন—সব কিছুর কার্যক্রম বর্তমান শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। আর এখন গ্রামীণের মতো প্রতিষ্ঠানও। এ পরিস্থিতিতে আপনার মতামত কী?’

জবাবে ম্যাথু মিলার বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এর মধ্যে শ্রম আইনে করা মামলাটি অস্বাভাবিক গতিতে বিচার করা হয়েছে, যা আমাদের নজরে এসেছে। অন্য একটি মামলায় দুর্নীতি দমন কমিশন অভিযোগপত্র দিয়েছে। এমন ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনাও হয়েছে।’

 

মুখপাত্র আরো বলেন, ‘অন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে আমরাও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছি, ড. ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশে এসব মামলায় শ্রম আইনের অপব্যবহার করা হয়ে থাকতে পারে।

 

ম্যাথু মিলার বলেন, ‘শ্রম ও দুর্নীতি দমন আইনের অপব্যবহার বাংলাদেশে আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে। সেই সঙ্গে ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগের পথকে বাধাগ্রস্ত করতে পারে বলেও আমাদের উদ্বেগ রয়েছে।’

মিলার বলেন, ‘আপিল প্রক্রিয়া চলমান আছে। সুতরাং ড. ইউনূসের মামলার ক্ষেত্রে একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি।’