NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

মুক্তিযুদ্ধের অস্ত্র জাদুঘরে সংরক্ষণের দাবি


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ১০:১৫ পিএম

মুক্তিযুদ্ধের অস্ত্র জাদুঘরে সংরক্ষণের দাবি

ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার ও মুক্তিযুদ্ধের অস্ত্র সামগ্রী জাদুঘর ও দেশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংরক্ষণের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

আজ সোমবার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর একটি প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে এসব দাবি জানায়।

সাক্ষাতে প্রতিনিধিদল প্রস্তাব করে, যেহেতু বীর মুক্তিযোদ্ধারা সবাই বয়স্ক ও রোগাক্রান্ত, সেহেতু সব সরকারি ও বেসরকারি হাসপাতালে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হয়ে কেবিন সুবিধাসহ সরকার নির্দেশিত পূর্ণ চিকিৎসাসেবা পেতে পারেন, সে ব্যাপারে জরুরি সরকারি নির্দেশনা প্রয়োজন। কারণ বহু ক্ষেত্রেই বীর মুক্তিযোদ্ধারা স্থানীয় কর্তৃপক্ষের হয়রানি ও অবহেলার শিকার হচ্ছেন।

প্রতিনিধিদলের আরও দাবি, জাতির মহান মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তান হানাদার বাহিনীর অস্ত্র ও তাদের বিরুদ্ধে মুক্তি বাহিনীর ব্যবহৃত যে সব অস্ত্র বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। সেগুলো জাতীয় জাদুঘরসহ দেশের বিভিন্ন আঞ্চলিক জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা জরুরি। কারণ মুক্তিযুদ্ধের এই অমূল্য স্মৃতিস্মারকগুলো জাদুঘরে সংরক্ষিত হলে তা যুগ যুগ ধরে বাংলাদেশের নতুন প্রজন্মকে স্বাধীনতার রক্তরঞ্জিত ইতিহাস সম্পর্কে বাস্তব ধারণা দিতে সক্ষম হবে।

পরে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সব সরকারি ও বেসরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অগ্রাধিকার নিশ্চিত করা ও মুক্তিযুদ্ধের পরিত্যক্ত অস্ত্র সামগ্রী সমূহের সংরক্ষণের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অস্ত্রসামগ্রী বাঙালি জাতীয় ইতিহাসের সম্পদ, কাজেই এগুলো জরুরি ভিত্তিতে সংরক্ষিত ও প্রদর্শিত হবার দাবি রাখে। প্রয়োজনে বিদ্যমান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলোতে উপযুক্ত স্থান নির্ধারণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারকগুলো সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হবে।

প্রতিনিধিদলে ছিলেন, ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম হামিদ এবং যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী।