NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সংকটে হুমকির মুখে ফসল উৎপাদন, বাড়তে পারে খাদ্যমূল্য গাজায় আবারও যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়ছে, সতর্ক করল জাতিসংঘ কিউবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রুশ তেলবাহী জাহাজে নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের, কমল তেলের দাম সৌদি আরবে আরও হামলার হুমকি হুথিদের, দরপতন উপসাগরীয় শেয়ারবাজারে মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্ক আজ প্রবাসীদের পাঠানো অর্থ দেশের প্রাণশক্তি : রাষ্ট্রপতি ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা, যুক্ত হচ্ছে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে প্রতিবাদ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, ইরানে তরুণীর মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Logo
logo

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা নয়, আজ থেকে যেতে পারবেন বিকল্প পথে


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৭ এএম

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা নয়, আজ থেকে যেতে পারবেন বিকল্প পথে

মিয়ানমার অভ্যন্তরে সংঘাতের প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তবে, সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় হয়নি। কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। পর্যটকরা বিকল্প পথ ব্যবহার করে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।

 

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

 

এর আগে, বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ করার এ সিদ্ধান্ত নেয়া হয়। 

 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, আজ শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে এটি সাময়িক সময়ের জন্য। যেহেতু মিয়ানমার সীমান্তে সংঘাতময় পরিস্থিতি চলমান। সব স্বাভাবিক হয়ে গেলে আবার এই পথে জাহাজ চলতে পারবে।

 

তিনি বলেন, পর্যটকরা চাইলে এখন কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। সেখানে ভ্রমণে কোন নিষেধাজ্ঞা নেই। কিন্তু টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট যেহেতু একদম মিয়ানমার সীমান্ত লাগোয়া। তাই নিরাপত্তার জন্য আমরা এ নৌরুট বন্ধ করেছি।

 


এদিকে, সীমান্ত পরিস্থিতি গত বুধবার থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত শান্ত ছিল। সীমান্তের এপারের মানুষ ওপার থেকে আসা কোনো বিস্ফোরণের শব্দ শুনেনি। কিন্তু দুপুরের পর আবার অশান্ত হয়ে উঠে সীমান্ত। মিয়ানমারের অভ্যন্তর থেকে মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

 

বিজিবির কক্সবাজার রিজিয়ন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজিজ জানান, মিয়ানমারের অভ্যন্তরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জের ধরে এপারে গুলি এসে পড়েছে।

 

প্রসঙ্গত, মিয়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন।