NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নিউইয়র্কে ৫৭ দেশের অংশগ্রহণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্প্রসারণ করলেন মেলানিয়া ট্রাম্প মেলানিয়ার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতিসংঘে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্প, চুক্তি না হলে ‘ধ্বংসের’ হুঁশিয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদে শিশুদের প্রযুক্তি শিক্ষায় বৈশ্বিক জোট সম্প্রসারণের ঘোষণা মেলানিয়ার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম
Logo
logo

শেখ হাসিনাকে চিঠি, একসঙ্গে কাজ করার প্রত্যয় সুনাকের


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩৭ এএম

শেখ হাসিনাকে চিঠি, একসঙ্গে কাজ করার প্রত্যয় সুনাকের

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক আরো এগিয়ে নিতে শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে এবং অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারি জোরদারে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

 

চিঠিতে ঋষি সুনাক বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশের আকর্ষণীয় উন্নয়ন লাভের প্রতিফলন ঘটেছে। আমি আমাদের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারি আরো জোরদার করতে এবং এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রতি আমার সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অংশীদারি দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বের শক্তিশালী বন্ধনের এক গভীর ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমি আশা করছি, অধিকার এবং স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক জীবনে সমঝোতার পরিবেশে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।

’ 

 

তিনি বলেন, ‘এই মূল্যবোধগুলো কমনওয়েলথ পরিবারের মূল ভিত্তি এবং এগুলো প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিনিয়োগকে আকৃষ্ট করে।’

ঋষি সুনাক বলেন, ‘আমি অভিবাসনের বিষয়ে সহযোগিতাকে আমাদের দ্বিপক্ষীয় এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছি। আপনি যুক্তরাজ্যে থাকা অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত নেওয়ার জন্য সদয়ভাবে একটি টেকসই ও সুবিন্যস্ত পথকে সমর্থন করেছেন। আমাদের পারস্পরিক সহযোগিতার বৃহত্তর এজেন্ডার অংশ হিসেবে এই ব্যবস্থা চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করছি।

’ তিনি বলেন, ‘আমাদের দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে এবং বিকাশকে অব্যাহত রাখতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’