NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ২৩, ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনা পণ্যে ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনা পণ্যে ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নভেম্বরে নির্বাচিত হলে চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন এবং তা ৬০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। রবিবার (৫ ফেব্রুয়ারি) ফক্স নিউজের অনুষ্ঠান ‘সানডে মর্নিং ফিউচার’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের এটি করতে হবে।’

এর আগে ট্রাম্প ২০১৮ সালের জুনে প্রেসিডেন্ট থাকাকালীন ৫০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

বেইজিংও তার নিজস্ব পণ্যে শুল্ক আরোপ করেছিল। ২০২০ সালে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছনোর আগ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত ছিল। পরে বাইডেন প্রশাসন  ট্রাম্প আমলের শুল্ক বহাল রাখে।

 

নির্বাচিত হলে তিনি চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন―এমন একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না, আমি বলব হয়তো এর চেয়ে বেশি হবে।

’ আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর দলের মনোনয়নের জন্য ট্রাম্পই এগিয়ে আছেন।